কর্জে হাসানা98

কেয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার অন্যতম মাধ্যম হলো অভাবি ও অসচ্ছল ঋণগ্রস্তদের ঋণ মাফ করে দেওয়া। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক লোকের হিসাব গ্রহণ করা হয়; কিন্তু তার মধ্যে কোনো ধরনের ভালো আমল পাওয়া যায়নি। কিন্তু সে মানুষের সঙ্গে লেনদেন করত এবং সে ছিল সচ্ছল। তাই দরিদ্র লোকদের মাফ করে দেওয়ার জন্য সে তার কর্মচারীদের নির্দেশ দিত।’ রাসুল (সা.) বলেন, আল্লাহ (ফেরেশতাদের) বলেন, ‘এ ব্যাপারে (অর্থাৎ তাকে ক্ষমা করার ব্যাপারে) আমি তার চেয়ে অধিক যোগ্য। একে ক্ষমা করে দাও’ (মুসলিম : ১৫৬১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *