কর্জে হাসানা98

সুদ মুক্ত ঋণ(প্রধান সেবা ):-

১০০% সুদ মুক্ত ঋণ বা কর্জে হাসানা বিতরণ –কর্জে হাসানা৯৮  প্রতিষ্ঠানের প্রধান সেবা। মুনাফা, সার্ভিস চার্জ, জরিমানা, জামানত, আবেদন পত্রের ফি, এসএমএস চার্জ, বিলম্বি ফি, অগ্রিম কর্তন, আপদকালীন সঞ্চয় – কোন কিছুই নেই। মোটকথা ঋণ গ্রহিতাকে যে পরিমাণ টাকা দেয়া হয় সেটাই তারা ছোট ছোট কিস্তিতে ফেরত প্রদান করে থাকেন। কোন অজুহাতেই একটি পয়সাও অতিরিক্ত প্রদান করতে হয় না।। এই ঋণের সর্বোচ্চ সীমা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা। 

সকল সেবা ফ্রি:-

কোন সেবার জন্য  কর্জে হাসানা 98 প্রতিষ্ঠানকে এক পয়সাও পে করতে হয় না। তেমনি ভাবে – ঋন গ্রহীতা বা সেবা গ্রহীতাদেরও  কোথাও এক পয়সাও প্রদান করতে হয় না।

অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান:-

আমাদের সব কার্যক্রম ওয়েব সাইটএ  সম্পূর্ণ হয় বলে  নাম মাত্র পয়সাও ভাড়া দিতে হয় । ৯৮ ব্যাচ এর শতভাগ মানুষ স্বেচ্ছা শ্রমে কাজ করেন। ৯৮ ব্যাচের বন্ধু কাওসার আলম সরকারের তত্ত্বাবধনে সকল কাজ সম্পূর্ণ করা হয়।

সকল ধর্মের মানুষদের জন্য:-

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সহ সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও সংকটে নিপতিত মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে বহুমুখী সেবা প্রদানের লক্ষ্যে গড়ে উঠেছে – আরাফাত ফাউন্ডেশনের কর্জে হাসানা প্রজেক্ট। মসজিদ ভিত্তিক হলেও – সকল ধর্মের মানুষরাই সেবা পাচ্ছেন এবং সকল সেবা ১০০% ফ্রি!

কর্ম অক্ষম ব্যাক্তি:-

যে সব ৯৮ ব্যাচের মানুষ প্রতিবন্ধী বা কর্ম করার মতো শারীরিক সক্ষমতা নেই – যাদেরকে ভরণ পোষণ দেবার কেউ নেই – সে সব মানুষদের আমরা কর্জে হাসানা প্রদান করি না। সেইসব অসহায় মানুষদের জন্যে আমাদের “কর্ম অক্ষম ব্যাক্তির  জন্য সেবা  নিশ্চিত করে  থাকি।  আমাদের ওয়েবসাইট থেকে এইসব অসহায় মানুষদের  আবেদন পত্র ভেরীফাইড করে থাকি– আগ্রহী ব্যক্তিরা ওয়েব সিইট  আথবা  ওয়েব সিইটে দেওয়া ফোন  নাম্বার  এবং whatss app এর মাধ্যমে সরাসরিে  কর্জে হাসানার জন্য  যোগাযোগ করতে পারবে। 

আর্থিক সহায়তা  প্রদান:-

শুধু কর্জে হাসানা নয়  বরং আর্থিক সহায়তা  প্রদান করা হয়।  ৯৮ ব্যাচের বন্ধু -বন্ধব দের মধ্যে যারা  অসহায় রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা  প্রদান করা হয়। 

দান/যাকাত

কেউ যদি দান বা যাকাত দিতে চান সে ক্ষেত্রেও আমাদের কর্জে হাসানা ৯৮ প্রতিষ্ঠানের ব্যাবস্থা রয়েছে। আমারা আমাদের এই সমাজকে অনেক দূরে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই।আর এই পিছনে যার সবচেয়ে অবদান রয়েছে তিনি হলেন আমদের ৯৮ ব্যাচের বন্ধু কাওসার আলাম সারকার।আমরা সবাই মিলে কাজ করলে সজমাজ বদলাবে আর সমাজ বদলালে দেশ বদলাবে।