কর্জে হাসানা98

কর্জে হাসানার উপরিউক্ত ফজিলত লাভের প্রধান শর্ত হলো, ঋণ দেবে শুধু ওই ব্যক্তির উপকার করার স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে বর্ণিত সওয়াব হাসিল হবে না। তাই ঋণগ্রহীতাকে কোনো ধরনের খোঁটা বা অন্য কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। কেননা খোঁটা দেওয়ার দ্বারা আমলটির সওয়াব নষ্ট হয়ে যায়। অথচ সওয়াব অর্জনই এর একমাত্র উদ্দেশ্য। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, খোঁটা ও কষ্ট দিয়ে নিজেদের সদকাকে সেই ব্যক্তির মতো নষ্ট কোরো না, যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না। সুতরাং তার দৃষ্টান্ত এ রকম- যেমন এক মসৃণ পাথরের ওপর মাটি জমে আছে, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ে এবং সেটিকে (আবার) মসৃণ পাথর বানিয়ে দেয়। এরূপ লোক যা উপার্জন করে তার কিছুই তাদের হস্তগত হয় না। আর আল্লাহ কাফেরদের হেদায়েতে উপনীত করেন না’ (সুরা বাকারা : ২৬৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *